বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সরকার গঠনের সময় নির্ধারিত লক্ষ্যগুলোর বেশিরভাগ অর্জিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে নিজের কার্যালয়ে সচিবদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট ধরে চলা এ বৈঠকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। জানা যায়, বৈঠকে প্রায় ৭০ জন সচিব অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় যে লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল তার অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাকি অসম্পূর্ণ কাজগুলো পরবর্তী সরকার এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক সচিব জানান, মূলত সরকারি কর্মকাণ্ডে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

আরেক সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা তিনটি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করেছিলাম—সংস্কার, বিচার ও নির্বাচন। নানা কাঠামোগত সংস্কারের পাশাপাশি আমরা কিছু সুপারিশ ও প্রস্তাব রেখে যাচ্ছি। আশা করছি, পরবর্তী সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

সূত্র জানায়, বৈঠকে সচিবদের পক্ষে বক্তব্য দেন শুধু মন্ত্রিপরিষদ সচিব। তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের হিসেবে উল্লেখ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে নিজের কার্যালয়ে সচিবদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট ধরে চলা এ বৈঠকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। জানা যায়, বৈঠকে প্রায় ৭০ জন সচিব অংশ নেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় যে লক্ষ্য ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল তার অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাকি অসম্পূর্ণ কাজগুলো পরবর্তী সরকার এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক সচিব জানান, মূলত সরকারি কর্মকাণ্ডে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

আরেক সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা তিনটি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করেছিলাম—সংস্কার, বিচার ও নির্বাচন। নানা কাঠামোগত সংস্কারের পাশাপাশি আমরা কিছু সুপারিশ ও প্রস্তাব রেখে যাচ্ছি। আশা করছি, পরবর্তী সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

সূত্র জানায়, বৈঠকে সচিবদের পক্ষে বক্তব্য দেন শুধু মন্ত্রিপরিষদ সচিব। তিনি প্রশাসনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের হিসেবে উল্লেখ করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান এবং

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঈদের দিনে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজায় ঈদুল আজহার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা

ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায়