বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার মুখে দলটি পরে সেই লোগো সরিয়ে নেয়।

গত রোববার স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সবুজ পতাকার ভেতরে বই, উদীয়মান সূর্য ও দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত কলমসংবলিত লোগো প্রদর্শিত হয়। পরদিন সোমবার ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।

লোগো পরিবর্তন প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। প্রস্তাবিত লোগো নিয়ে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অন্যদিকে, জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, রোববার যে লোগোটি প্রদর্শিত হয়েছিল তা ভুলবশত প্রকাশ পেয়েছিল। আলোচনার পর চূড়ান্ত লোগো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগেও জামায়াত লোগো পরিবর্তন করেছিল। আগের লোগোতে গম্বুজাকৃতির কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল, সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বিন’।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক

টয়লেটে নকল মিললে দায় কেন্দ্রের, কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,

মহিলা জামায়াতের কোরআন ক্লাসে যুবদল নেতার বাধা-হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি কোরআন ক্লাসে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা নুর আলম জিকু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় নুর আলম

ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন।, বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে

চকরিয়ায় পৌরশহরের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় পৌরশহরে বিভিন্ন নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম