বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: সহকারী সচিব তাপসী তাবাসসুম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার ও বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

২০২৩ সালের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে… কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

এ স্ট্যাটাসসহ আরও কয়েকটি পোস্টে তিনি শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষাবলম্বন করে বক্তব্য দেন। এতে সামাজিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ঘটনার পরদিন ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পুনরায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, কারণ দর্শানোর জবাব এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

উল্লেখ্য, এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা শোকজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ১৪ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে।

এস আলম চেয়ারম্যানের বিদেশি বাড়ি ও ২৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আরও একধাপ এগোলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার আদালতের আদেশে সাইপ্রাসে তার মালিকানাধীন

কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে

চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে কালি, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম