বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে আজও উত্তাল ভারত

অনলাইন ডেস্ক: বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে উত্তাল ভারত। শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে।

দেশটির উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে কালো ব্যাজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় ২৪ জনকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে প্রশাসন।

শনিবার মুজাফ্‌ফরনগর নগর পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে ২৪ জনকে চিহ্নিত করা হয়েছে, এরপর তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।

এদিকে ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহর।

অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’।

এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদে এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন মুসলমানরা।

চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে)।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৩১ জন বন্দি

নিজস্ব প্রতিবেদক: ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। রোববার (০৯ নভেম্বর) বার্তাসংস্থা

সারজিস আলমের উপর হামলায় ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতা জড়িত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের একটি অংশের তোপের মুখে পড়েছেন।’ বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক

রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী