বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন (আওয়ামী লীগ) সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিডিয়ার হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে কারণেই প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে আনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।,

শফিকুর রহমান বলেন, এখন বিএনপি রাষ্ট্রক্ষমতায়। বিএনপি যদি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি হবে তাদের চরম ব্যর্থতা। অবিলম্বে এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল, তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওইদিন যাদের হত্যা করা হয়েছে, তাদের আগে থেকেই পরিকল্পনা করে টার্গেট করা হয়েছিল। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও নেপথ্যের কারণ নিয়ে এখনো রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়ে গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেন। এরপর স্বামীকে তিনি আশ্বাস দিয়েছিলেন, এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা ও বিয়ের

সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত, দোকানদার আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় হাফিজুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর)

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যার ঘটনায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের

আওয়ামী লীগ রুখতে ডিএমপির ৫০ থানার ওসিকে নির্দেশ, ১০ নভেম্বর থেকেই তল্লাশি অভিযান

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ