বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন গঠনের পর পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, আমাদের একটা মেসেজ ক্লিয়ার-চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যার যেখানে যাওয়ার কথা না সেখানে দেওয়া হয়েছে। যারা যে জেলা সামলাতে পারবেন না তাকে সেখানে দেওয়া হয়েছে।

এগুলো সার্ভিস রেকর্ড দেখে দেওয়া উচিত ছিল। আমরা মনে করি, এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এগুলো নিয়ে কাজ করব।

তিনি বলেন, পাঁচ আগস্টে বেশকিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ ভোগান্তিতে ফেলতে সাধারণ অনেককে মামলায় জড়িয়েছে।

এগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এ কাজগুলো পুলিশ করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের: মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মৌলিক চাহিদা পূরণসহ জীবনযাত্রার

টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। তারা নদীর ধারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে

স্বাক্ষর জাল করে জমি রেজিষ্ট্রি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রবাসীর জমি জাল স্বাক্ষরে রেজিষ্ট্রি নেওয়ানেওয়ায়, জমির দলিল বাতিল এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

আশা করছি বিপুল ভোটে বিজয়ী হবো: মুফতি আমির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় শুল্ক প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন। বৃহৎ রপ্তানি বাজারে এমন বাণিজ্যের বাধার