বিজিবির পা ধরে ক্ষমা চাইল বিএসএফ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর ‘বিড়ালে’ পরিণত হয়েছে প্রতিবেশী দেশটির সীমান্তরক্ষীরা। সীমান্তে পিঠের পরিবর্তে বুক দেখাতে শুরু করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

এবার সীমান্তে এক বাংলাদেশি কৃষককে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ার সময় বিজিবির কাছে ধরা পড়ে বিএসএফ সদস্যরা। পরে বিজিবি সদস্যদের পায়ে ধরে আকুতি-মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন দুই বিএসএফ সদস্য। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট করলে ভিডিওটি ভাইরাল হয়। মন্তব্যের ঘরে পিন পোস্টে তিনি বলেন, ‘অনুগ্রহ করে মনে রাখবেন, ঘটনাটি ও ফুটেজটি বিজিবি কর্তৃপক্ষ যাচাই করেছে’।

ওই পোস্টে তিনি লেখেন, অতি সম্প্রতি দুজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন।

জুলকারনাইন সায়ের আরও লেখেন, সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুজন বিএসএফ জাওয়ানকে। পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাবাশ বর্ডার গার্ড বাংলাদেশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার

দুদক আবেদন করেছে হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে।

এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী

রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধানখেত থেকে গভীর রাতে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ও

উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে