বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই 

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরিতে যোগ দিয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় তিনি অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বুধবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামী ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলন্ত তার মরদেহের ছবি দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ওই ঘটনার পর থেকে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে আসছে পরিবারটি।

ফেলানীর বাবা নুর ইসলাম জানান, ছেলের এই অর্জন তার জীবনের বড় প্রাপ্তি। লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ফেলানীর ছোট ভাই নিজ যোগ্যতায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি দক্ষ সদস্য হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সীমান্তে যেন আর কখনো ফেলানীর হত্যার মতো নৃশংস ঘটনা না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই নির্ধারিত হবে ডলারের দর। দেশে ডলারের বিনিময়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

সালমান এফ রহমান ও ২৭ আন্তর্জাতিক গেটওয়ের বিরুদ্ধে বিটিআরসি’র মামলা

নিজস্ব প্রতিবেদক: টাকা আত্নসাতের অভিযোগে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে