বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আনতে গিয়ে আটক যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তা আনতে গিয়ে আটক হয়েছেন আকতার হোসেন নামের এক যুবদল নেতা।

বুধবার (১ জানুয়ারি)। দুপুরে বিচারপতির গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উল্লাবাজারে গাবগাছি হাউজে এ ঘটনা ঘটে।

আকতার হোসেন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চরপারুল ফুলছড়ি গ্রামের মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

পুলিশ জানায়, যুবদল নেতা আকতার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আজ দুপুরে ওই টাকা আনতে বিচারপতির গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার উল্লাবাজারে গাবগাছি হাউজে যান। এসময় বিচারপতি খুরশীদ আলম তাকে ঘরে কৌশলে আটক রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। খন্দকার হাফিজুর বলেন, বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা যুবদল নেতা এখন থানা হেফাজতে আছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশি) প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়েজামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর স্বামী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা

রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২টি মোবাইল উদ্ধার, জনআস্থা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাধারণ মানুষের প্রতি সেবার অঙ্গীকার ও জনবান্ধব পুলিশিংয়ের বাস্তব দৃষ্টান্ত হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন সময়

ভারীবর্ষণে দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাতের কারণে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কতা

‘বহিষ্কার না উঠলে মরতে রাজি’: পুলিশের লাঠিচার্জের পরও সড়কে ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: পুলিশি লাঠিচার্জ ও বাধা উপেক্ষা করে ফের সড়কে অবস্থান নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে