বিগত ১৭ বছর হিন্দুরা বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে: এ্যানী

নিজস্ব প্রতিবেদক: বাড়িঘর-ব্যবসা-প্রতিষ্ঠান দখলের শিকার হতে হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতিতে কোন ফ্যাসিবাদ নেই, বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ,দখল দারিত্ব ও প্রতিহিংসা নেই। বিএনপি সম্প্রদায়িক ও সম্প্রতি বজায় রেখে কাজ করছে। সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়েছের, দেখাচ্ছেন। নতুন একটা বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। বুধবার দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার-নির্যাতন থেকে বাধ যায়নি কেউ। গনশত্রু,জনশত্রু,মুসলমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল মানুষের শত্রুতে পরিনত হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসররা। এইদেশ থেকে আমার-আপনার ট্যাক্সের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করছেন। লুটপাট করে অর্থবিত্তের মালিক হয়েছেন ঠিকই। কিন্তু দেশে থাকতে পারেনি? কারন এতো বেশি অন্যায়-অত্যাচার-নির্যাতন.ঘুম-খুন করার কারনে এই দেশের মানুষ ফাসিষ্টদের দেশ ছাড়তে বাধ্য করেছেন।

রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি নান্টু কর্মকারের সভাপতিত্বে তিনি আরো বলেন, বিএনপির পদ বা নাম ভাঙ্গিয়ে কেউ কোন অন্যায় অপরাধ করলে তার স্থান বিএনপিতে হবেনা। ওইসব লোকদের বিএনপি করার দরকার নেই। আগামি নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তাই সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, বিএনপি হলো গনমানুষের দল। আর জিয়াউর রহমান হলেন গ্রামের নেতা হয়ে স্বাধীনতার ঘোষনা দেন। এদেশের প্রেসিডেন্ট হন। তাই তিনি গনমানুষের নেতা হয়েছেন। বেগম খালেদা জিয়ার ওপর যেভাবে নির্মূম নির্যাতন হয়েছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। কারাগারেও তার ওপর অমানষিক নির্যাতন হয়েছে। কিন্তু তিনি আপনাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যাননি। আপনারা তার জন্য দোয়া করেছেন। চোখের পানি ফেলেছেন। খালেদা জিয়ার মনোবল ও সাহস নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। অথচ খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহাসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রেমিট্যান্স বাড়ছে, কমছে ব্যাংক আমানত

নিজস্ব প্রতিবেদক: বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড প্রবৃদ্ধি সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি ব্যাংক আমানত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে প্রায় ৩ লাখ ৩৫

খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসা এ রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে

কর্মী ছাঁটাই করবে গুগল, নেপথ্যে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কর্মী ছাঁটাইয়ের ফের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুগল তাদের

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই