বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আ.লীগ আমলে যারা শাপলা চত্তরে শহিদ হয়েছেন, তাদের পরিবারগুলো ভয় পেত পরিচয় দিতে। অর্ন্তবর্তী সরকারের উদ্যোগে শহিদদের সম্মাননা দেয়ার কাজ চলমান আছে।,

তিনি বলেন, একটি দেশে ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষায় শহিদদের অবদান সবসময় স্মরণ রাখতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, মৃত্যুর তথ্য নিয়ে যখন মিথ্যাচার হতো সে সময় কোনো প্রতিবাদ হয়নি। শাপলা চত্বরের ঘটনায় এখনকার মতো যদি বিগত সময় গরম বক্তব্য দিতো আলেম সমাজ, তাহলে ইতিহাস মুছে ফেলার সাহস দেখাতে পারতো না ফ্যাসিবাদী শক্তি।

বিগত সময় করা হয়রানি মূলক মিথ্যা প্রত্যাহারের কাজ চলমান আছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা জানান, হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ৫ মে নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল আওয়ামী লীগ সরকার। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে আর কেউ আলেম ওলামাদের ওপর এ ধরনের হামলার সাহস দেখাতে পারবে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, এই ঐক্য ব্যর্থ হলে দেশ গভীর সংকটে পড়বে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

অনলাইন ডেস্ক; জোহরান মামদানি ইতিহাসই গড়ে ফেললেন। প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউইয়র্কের মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে নির্বাচন

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি লঞ্চে থাকবেন ৪ জন আনসার সদস্য   

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের

ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল