বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের চলমান বিক্ষোভে ইসরায়েল সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে—এমন অভিযোগ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে জানান, যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইসরায়েল ইরানের ভেতরে সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সংগঠনে সহায়তা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরাঘচি জানান—বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে পরে সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

আরাঘচি দাবি করেন, সন্ত্রাসীদের সংগঠিত ও সশস্ত্র করার ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে এবং এতে ওয়াশিংটনের সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল দারদারি বলেন, ইরানিদের ভয় ছাড়া তাদের দাবি প্রকাশের অধিকার রয়েছে। তিনি আটক ব্যক্তিদের ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইরানে হওয়া সব মৃত্যুর ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলেও জানান তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইরানসংক্রান্ত সমস্যার সমাধান সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ পথেই হওয়া উচিত।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা: সেনাসদস্যসহ নিখোঁজ দেড় শতাধিক, মৃত ৪

অনলাইন ডেস্ক: উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে আবারও প্রকৃতির ভয়াল রূপ দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় হারসিল এলাকার একটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে

৭ জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাতে গতকাল রোববার ও আজ সোমবার ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় ৪ জন, কিশোরগঞ্জের

তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। রোববার সকালে এ বিষয়ে থানায় লিখিত