বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে গলা কেটে হত্যা সাংবাদিককে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।,

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

এরপর তিনি রাত সোয়া ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।,

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় সিরাজগঞ্জে শিবিরের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ ইস্যুতে জামায়াত আমিরের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে গলায় ছুরি ধরে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০

ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (দুপুর একটার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬)