বিএসএফের হাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ইউনিটে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর আওয়ামী লীগঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তা নজরদারিতে আসেন। এ সময় আরিফুজ্জামান সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে স্বরূপনগর থানার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুপস্থিত থাকার অভিযোগে গত ১৭ আগস্ট আরিফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে।

ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসীর মতে, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার এভাবে আটক হওয়া নতুন পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে।

এর আগে চলতি বছরের জুনে একই জেলার জগদ্দল এলাকা থেকে বাংলাদেশি পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ এবং আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছিল বিএসএফ। তবে বৈধভাবে ভারতে প্রবেশের কাগজপত্র যাচাইয়ের পর পরে তাদের মুক্তি দেওয়া হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: গত ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ সাথী ভাইদের সাদপন্থি ওয়াসিফুল ইসলাম গং কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও

রোহিঙ্গা সমস্যার সমাধানে কক্সবাজারের সম্মেলন বড় সুযোগ: ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও প্রকৃত সমাধানে পৌঁছানোর জন্য কক্সবাজারে অনুষ্ঠিতব্য

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

আগামী শনিবার সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর জনসভা, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।