বিএসএফের গুলিতে ফেনীর যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক: ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মিল্লাত হোসেন (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন পৌরসভার বাঁশপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার (৩০) একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, তারা সীমানা পিলার অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, এরমধ্যে একজনকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।

এ বিষয়ে ফেনী বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। কী কারণে এবং কী পরিস্থিতিতে তারা রাতের ওই সময় সীমান্ত অতিক্রম করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হবে। তিনি বলেন, “কোনো অবস্থাতেই সীমান্তে গুলি চালানো গ্রহণযোগ্য নয়।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বংশালে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে

বগুড়ায় জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।