বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গোলাম কিবরিয়া বলেন, সীমান্তবাসী বিজিবিকে সহযোগিতা করলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গড়তে বিজিবির সহায়তা প্রয়োজন। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না। আমাকে বললে বিকল্প ব্যবস্থা করা হবে।

স্থানীয়দের উদ্দেশে তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আমাদের জন্য দেশ সবার আগে, জীবন দিয়ে হলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।

সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।’

উল্লেখ্য, ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে, গত শনিবার সকালে ভারতের নাগরিকরা বিএসএফের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফের প্রশ্রয়ে ভারতীয় দুষ্কৃতিকারীরা বারবার বাংলাদেশি কৃষকদের জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করছে। তবে বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, আমাদের লক্ষ্য শুধু সীমান্ত সুরক্ষা নয়, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা দেওয়া। আমরা সর্বদা সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছি এবং জনগণের সার্বিক সহায়তা নিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

কোনো কিছুই ড. ইউনূসের নিয়ন্ত্রণে নেই, হাসিনার মতো পালিয়ে যেতে হবে: কর্নেল অলি

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি

সীমান্তে ফের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

প্রতিনিধি,পাটগ্রাম (লালমনিরহাট): সীমান্ত আইন লঙ্ঘন করে ফের শূন্য রেখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- সদিয়া

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে