বিএনপি ৩৩১, জাপা ২২৪, এনসিপি ৪৪ ও জামায়াতের ২৭৬ মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল মোট ২ হাজার ৯১টি মনোনয়নপত্র দাখিল করেছে। সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। এছাড়া নিবন্ধিত আটটি দল কোনো মনোনয়নপত্র জমা দেয়নি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

আলোচিত দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪টি, জনতার দল ২৩টি, আম জনতার দল ১৭টি, গণসংহতি আন্দোলন ১৮টি, নাগরিক ঐক্য ১১টি, গণ অধিকার পরিষদ ১০৪টি, এবি পার্টি ৫৩টি, গণফোরাম ২৩টি, বাংলাদেশ জাতীয় পার্টি পাঁচটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাতটি, জাতীয় পার্টি (জাপা) ২২৪টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৩১টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৬৫টি, জাতীয় পার্টি (জেপি) ১৩টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিশ ৯৪টি মনোনয়নপত্র দাখিল করেছে।,

এদিকে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে আটটি দল মনোনয়নপত্র জমা দেয়নি। অর্থাৎ দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না। এসব দলের মধ্যে রয়েছে— বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের লড়াইয়ে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীরা ৪৭৮টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে৷ এ মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীকে মারপিট করে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার

ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

অনলাইন ডেস্ক: অবৈধভাবে ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। কিন্তু তাতে লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরেই বাড়ি বাড়ি

মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫

স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম