বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে আজ রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনের মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, আমার দল আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, বিশেষ করে এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যে শহরে মা-বোনেরা নিশ্চিন্তে যেকোনো সময় হাঁটতে পারবেন, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা-বাণিজ্য ও চাকরিবাকরি করতে পারবে। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।’

খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই এলাকার খেলার মাঠের সংকটের কথা এখানে আগে বলা হয়েছে। আমি আপনাদের জানাতে চাই, ইনশাআল্লাহ বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। যাতে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, আর আমাদের মুরব্বি, মা-বোনেরা বিকেলবেলা বা প্রয়োজনের সময় হাঁটাচলা করতে পারেন।’

দেশ গড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান সারা দেশে ধানের শীষ প্রতীকে ভোট চান। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি ধানের শীষের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছি। আমি এই এলাকারই সন্তান। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আমার সন্তানরা এখানেই জন্ম নিয়েছে, আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোও এই এলাকাতেই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই এলাকার সন্তান হিসেবে আমি এলাকার মুরব্বি, মা-বোন ও ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষে ভোট চাইছি। আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা করি।’

এ সময় তিনি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করার প্রতিশ্রুতিও দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: হলফনামায় উল্লেখিত মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র

গাইবান্ধায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবেশে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পরে

বেলকুচি থানার ওসি অবশেষে বদলী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মামলা তদন্তে গড়িমসি ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেনকে সিরাজগঞ্জ পুলিশ সুপার অফিসে বদলী করা হয়েছে।

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে