বিএনপি-সনাতন ধর্মাবলম্বীসহ ১০৫ জনের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ১০৫ জন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রোজগঞ্জ বাজারে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জামায়াতের নেতারা।

সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজুর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিএনপি নেতা বিপুল, একই গ্রামের কাঙ্গাল এবং সরোজগঞ্জ বাজারের ওলীউর রহমান ওলীসহ ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন।

ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজু বলেন, ২৪ বছর বিএনপি করেছি। কিন্তু এখন বিএনপি ছেড়ে দিলাম। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ব্যবহার ও নীতি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আজ আমরা সত্য ও সুন্দর দলে যোগ দিয়েছি। বেল্টু রহমান নামে আরেক বিএনপি কর্মী বলেন, ২৯ বছর বিএনপিতে ছিলাম। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বাংলাদেশকে ন্যায়নিষ্ঠ রাষ্ট্রে রূপ দিতে পারে। অ্যাডভোকেট রাসেল ভাইয়ের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।

সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী বলেন, জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ আমার কাছে ভালো লেগেছে। তাই আজ রাসেল ভাইয়ের হাতে হাত রেখে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।,

জামায়াতের সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার ও সদর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের চুয়াডাঙ্গা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ, সদর উপজেলা আমির বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক-যাচাই করাতে হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক

হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার

দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর, পাঠানো হবে যুদ্ধে

ঠিকানা টিভি ডট প্রেস: দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের

নিজস্ব প্রতিবেদক: বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা।