বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, একটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। জব্দকৃত হিসাবের খাতায় বিভিন্ন মহল্লায় কবে, কোথায় এবং কত টাকা বিতরণ করা হয়েছে কিংবা করা হবে—এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।,

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোটারদের মধ্যে টাকা বিতরণের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার গভীর রাতে বগাজান এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। সেখানে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের কথা স্বীকার করেন বলে জানিয়েছেন তিনি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ময়মনসিংহ-১১ আসনের ধানের শীষের প্রার্থীর ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি হিসাবের খাতাও জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য আছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ধানের শীষের প্রার্থীর ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ রুহুল আমিন মাসুদ জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক

১৪০ কোটি টাকাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন। আজ

চৌহালীতে কৃষককে শ্বাসরোধে হত্যা, ৫টি গরু লুট

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর কাউলিয়া চরে কৃষক তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক

টাঙ্গাইলে এনসিপির পদযাত্রায় শিক্ষার্থীদের যেতে বাধ্য করায় বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যেতে বাধ্য করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিন্দুবাসিনী সরকারি