বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা বাতিল করে শুক্রবার দেশেই তার এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৩টার পর মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচার শেষে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরে মেডিকেল বোর্ড বিস্তারিত জানাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। চিকিৎসাধীন এই নেতার খোঁজখবর নেন এবং মেডিকেল বোর্ডের কাছ থেকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সৈয়দ সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের

জুলুমের ভয়াবহতা ও স্বাধীন দেশের অনন্য দৃষ্টান্ত- বিএনপি নেতা আনিছুর রহমান

নজরুল ইসলাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্দোলনকারী ও স্বাধীন জেলা যমুনা বিধৌত এ সিরাজগঞ্জ জেলা। এ জেলায় প্রথম আন্দোলনকারী হিসেবে শহরে প্রবেশ

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে মামুনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী

বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে তেহরান, ঐক্যের ডাক খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান গণবিক্ষোভের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বিক্ষোভকারীদের