বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

ডেস্ক রিপোর্ট: দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব।

বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভিচ্যানেলে দেশের ওলামায়ে কেরাম ও লাখ লাখ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম-ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, আমরা বিস্মিত-এ ধরনের বাচাল লোক কীভাবে আপনার দলের একজন উপদেষ্টা হতে পারে! ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংগঠিত সমগ্র ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আন্দোলনকে অকুণ্ঠচিত্তে সমর্থন দিয়েছিলেন আপনার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মা বেগম খালেদা জিয়া। সে কারণে তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। কিন্তু ওই বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের গণঅবস্থানকালে ফজলুর রহমানের মতো আলেমবিদ্বেষী কিছু নেতাই আপনার দলকে বিভ্রান্ত করেছিল বলে আমরা মনে করি।

তিনি তারেক রহমানের উদ্দেশ্যে আরও বলেন, শাহবাগের ইন্ডিয়ান ছোবল থেকে সেদিন বিএনপিও রক্ষা পায়নি। ভুলে যাবেন না, তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগের সেই দেশবিরোধী দানবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে শতাধিক প্রাণ ও রক্তের বিনিময়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সামরিক উপনিবেশ হওয়া থেকে রক্ষা করেছিল হেফাজতে ইসলাম। অথচ সেই আলেমসমাজ ও তৌহিদি জনতা সম্পর্কে আপনার দলের কথিত উপদেষ্টা অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আমরা এতে গভীরভাবে দুঃখ পেয়েছি। দলীয়ভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করি। না হয় এমন কিছু নেতা আপনার দলের জনপ্রিয়তা নষ্ট করতে থাকবে।

জুনাইদ আল হাবিব বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও আলেম-ওলামা ও মাদরাসা ছাত্রদের অপরিসীম আত্মত্যাগ উল্লেখযোগ্য। আজকের বাংলাদেশে আলেম-ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। এছাড়া সমাজে আলেম-ওলামা ও মাদ্রাসাছাত্র সম্পর্কে পুরোনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা তাদের মোট কর্মীবলের প্রায় চার শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এ সিদ্ধান্তের

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা

মঙ্গলবার থেকে হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন এ

সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একটি পিকআপ আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত