বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) রা হয়েছে। আজ রবিবার বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফজলুর রহমানকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে,‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহিদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহিদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরণের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।’

শোকজে আরও বলা হয়,এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী

এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫

গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। রবিবার

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গুলি, বহিষ্কার ছাত্রদল নেতা বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলির ঘটনায় সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন