বিএনপি নেতা আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, শালিসী বৈঠকে সমাধান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী শফিকুল ইসলাম লেবু কর্তৃক দায়েরকৃত অভিযোগকে কেন্দ্র করে সামাজিকভাবে শালিসী বৈঠকের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) বিলধলী আনিছুর রহমানের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত সকলের সম্মুখে ব্যবসায়ী শফিকুল ইসলাম লেবু তার অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে স্বীকার করেন। তিনি জানান, নানান চাপের কারণে আমার মাথা ঠিক ছিল না। সাক্ষাৎকারে আমাকে যা বলতে বলা হয়েছিল, তাই বলেছি। বিএনপি নেতা আনিছুর রহমান, মেম্বার লিটনসহ অন্যদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছিলাম তা সঠিক নয়। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চাই, ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না।

পক্ষ বিপক্ষের উপস্থিতিতে সবার বক্তব্য শুনে শালিসী বৈঠকের আহ্বায়ক অমর কৃষ্ণ দাস ১০ সদস্য বিশিষ্ট একটি রায় কমিটি গঠন করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শফিকুল ইসলাম লেবু অভিযোগপ্রাপ্তদের হাতে হাত ধরে ক্ষমা চান এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা কামনা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লিটন মেম্বার, ব্যবসায়ী শফিকুল ইসলামের আমানত স্বর্ণ ও টাকা তার হাতে বুঝিয়ে দেন।

বৈঠকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর আলম শেখ, সাবেক চেয়ারম্যান শাহজামাল আকন্দ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মজনু, মাসুদ, বেলাল, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচার চায় খুশী খাতুন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নারী নির্যাতন বন্ধে ন্যায় বিচারের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দৌলতপুর গ্রামের ভুক্তভোগী নারী খুশী খাতুন। রবিবার (১৬ মার্চ) সকালে

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক।

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা

নজরুণ ইসলামঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙ্চুর ও হামলায় সেনাবাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে অন্যান্য বসতভিটা ভাঙতে পারেনি দুর্বৃত্তরা। গতকাল রোববার (৭জুন)

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার

জামায়াতের আমীরকে নিয়ে অপপ্রচার চালিয়ে সত্য গোপন করা যাবে না: ড.শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক: একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নামে মিথ্যাচার করছে। তারা আসলে জামায়াতের চারিত্রিক মাধুর্য ও জনগণের সাথে আমাদের সুসম্পর্ক দেখে

ভোটকেন্দ্রে সৌহার্দ্যের দৃশ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপির ধানের শীষের