বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার পিস্তল, গুলি ও যোগাযোগ সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লার বহুতল ভবনে যৌথ বাহিনী রাতভর অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দিবাগত রাত সোয়া ২টা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তার এনামুল হক মোল্লা (৫০) উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মক্কা নগরীর মেছপালা বিএনপির সভাপতি ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তার অন্যরা হলেন শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর সেনানিবাসের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। তল্লাশিতে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রনিক শক মেশিন, একটি হ্যামার, নীলগান ও একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনামুল হক মোল্লা প্রায় ১৫ বছর সৌদি আরবে ছিলেন। গত বছর দেশে ফিরে তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং গাজীপুর-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা অংশ নেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান; সংঘর্ষ, গুলিবিদ্ধ এক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান ও ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ

বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে সংসদ কার্যক্রম শুরু করেছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। বৃহস্পতিবার

স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে এবার বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বের জেরে এবার গুলিবিদ্ধ হয়েছেন মনোয়ারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতা। রোববার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সুলভ

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ

ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের