বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও ১৯ লাখ টাকা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ টাকা ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় বিএনপি নেতার ছেলে ও স্ত্রীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।

জানা গেছে, রোববার ভোরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকতের বাড়িতে অভিযান চালান যৌথবাহিনী। অভিযানে তার বাড়ি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে যৌথবাহিনী। পরে লিয়াকতের স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকনকে (২০) আটক করা হয়। লিয়াকত মেম্বার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যদি এমন হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ নগদ টাকা ও এক হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রস্তুতি চলছে। আজকেই আসামিদের কারাগারে পাঠানো হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ষড়যন্ত্রে দাঁড়িপাল্লা প্রতীক মূলধারায় আসতে পারেনি: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাতিল শক্তি

হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে অর্থপাচার করে সুইস ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যেখানে বাংলাদেশিদের মালিকানায় ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠিকানা টিভি ডট প্রেস: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের অন্যান্য

মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ২০

প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে বিয়ে বাড়িতে নাচগান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভাংচুর করা

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩