‎বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যাপারে কিছুই জানে না তার পরিবার। তবে ককটেল বিস্ফোরণে ভবনের জানালার গ্লাস ভাঙলেও কেউ হতাহত হয়নি। কিন্তু আতঙ্কে আছে তার পরিবার।,

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী ছয়জনের একটি গ্রুপ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাড়িতে এই হামলার ঘটনাটি ঘটায়।

মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম বলেন, বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ককটেলের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে।

আর বিএনপি নেতার ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ৬ জন একত্রে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জীবন হুমকির ভয়ে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে তার মা ও পরিবার আতঙ্কের কারণে ঘরে থাকতে চাচ্ছেন না। ‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামলায় চিহ্নিতকারীদের ছাড় দেওয়া হবে না-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া মহল্লায় দফায় দফায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় জড়িতদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। কয়েকদিন আগেই বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায়

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব। থানার হাটিকুমরুল

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

শাহজাদপুরে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি কক্ষে এ