বিএনপি নেতার জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছেন দলটির কুমিল্লার লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা- ৯ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আবুল কালামের সমর্থনে ঢাকায় যাওয়া এই নেতা এমন কাণ্ড করেন। এমনকি বিষয়টি তিনি স্বীকারও করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।,

১৬ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুককে বলতে শোনা যায়, ‘কুমিল্লার লাকসাম থেকে আবুল কালামের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে হাজির হয়েছি। আবুল কালামকে ধানের শীষ উপহার দিলে নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয়, জয় হোক।’

২৬ অক্টোবর বিকালে গুলশানের ওই কার্যালয়ে কুমিল্লা বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে নেতাদের সমর্থনে লাকসাম থেকে শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন কার্যালয়ের সামনে।

ফারুকের মুখে জয় বাংলা স্লোগানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক লাকসামের এক বিএনপি নেতা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে চলেছেন তিনি। এজন্যই মুখে জয় বাংলা স্লোগান চলে আসছে।

এ বিষয়ে জানতে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, হঠাৎ করে সাংবাদিক এসে আমাকে বক্তব্য দিতে বলেন। আমি প্রস্তুত ছিলাম না। জয় বাংলা কথাটি কীভাবে যে মুখ থেকে বের হয়ে আসল- আমি নিজেই এখন হতভম্ব হয়ে আছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কার্গো টার্মিনালের আগুনে রপ্তানি খাতে ক্ষতি এক বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল

হাদির খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগ নেতা বাপ্পী, সহযোগিতা করেন ভগ্নিপতি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলির পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে

পয়লা বৈশাখে তৌহিদবাদী গণসংস্কৃতির দিকে ফিরে আসুন: হেফাজতে ইসলাম

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে নব্য প্যগানবাদী সংস্কৃতির কারখানা হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।