বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) রাতে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।,

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে রোববার বিকেলে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই কন্যা স্মৃতি আক্তার ও বীথি আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আগুনে পুড়ে তার সাত বছর বয়সী কন্যা আয়েশা আক্তার মারা যায়। বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম এবং দুই কন্যা গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর সফরে প্রতিনিধি দলটি নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন এবং আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি পরিবারের চিকিৎসা সহায়তাও তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতাউর রহমান আতা হেনস্তার অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থীর

দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করল ‘ছাত্র-জনতা’

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরের শান্তিধাম মোড়ে ‘পঞ্চবীথি ক্রীড়া চক্র’ ক্লাব দখল করে বানানো গণঅধিকার পরিষদের কার্যালয় উচ্ছেদ করেছে স্থানীয় ‘ছাত্র-জনতা’। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল

নদীপ্রবাহ রক্ষা করেই উন্নয়ন হবে: প্রধান উপদেষ্টার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও নদীপ্রবাহের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়—এ কথা স্পষ্ট করে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনায়