বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সারগুলো জব্দ করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে।

এর আগে উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। সৈনিক ট্রেডার্সের মালিক শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।,

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। সার সংকটের এই সময়ে বিপুল সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবগত করা হয়। এ তথ্য জেনে উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে জব্দ করে।

পাইকবান্ধা গ্রামের কৃষক রেজাউল করিম ও ওমর ফারুক বলেন, আমরা দিনের পর দিন সার না পেয়ে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়ছি। অথচ অবৈধভাবে কেউ যদি এতোগুলো বস্তা সার মজুদ করে রাখে- এটা কৃষকদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।,

বিএনপি নেতা ও ব্যবসায়ী সিরাজুল মণ্ডল বলেন, আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। আমি সারগুলো নিয়েতো আর খাবো না বা অন্য জেলায় বিক্রি করছি না। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, আমি ও কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায়- সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। তবে আমি ঘটনাস্থলে যেতে পারিনি। কৃষি অফিসার সারগুলো জব্দ করে। কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত ও এনসিপিসহ আট দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছেন চার দাবিতে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নসহ চার দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক

গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যু; নেপথ্য আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদী’ দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র

খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে খতমে কুরআন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল

১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাহিদ ও আসিফ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফেব্রুয়ারি ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ

সাতক্ষীরায় ১০০ টাকায় মিলছে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে