বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি যশোর কোতোয়ালি থানাধীন ইসাহাক সড়ক, শংকরপুর এলাকায়।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথার বাম পাশে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানখেত থেকে গভীর রাতে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ও

যানজটের মূল কারণ ট্রাফিক অব্যবস্থাপনা: ফাওজুল কবির খান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার (০৮

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

আন্দোলনে যারা ছিল, তারাই হাট-ঘাট খাবে: স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেনের একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বাজার ইজারা ও ছাত্রদের অধিকার প্রসঙ্গে দেয়া

মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে অনীহা সাবেক উপদেষ্টাদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি মব সহিংসতার আশঙ্কায় সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন। চলতি মাসের মধ্যে বাসভবন