বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন টকশোতে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, রুমিন ফারহানা বলেন,বিএনপি তার নিজের টাকায় রাজনীতি করে।বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়,বিএনপি সেই টাকায় রাজনীতি করে।

তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “যে দলটির এখনও নির্বাচন কমিশনে নিবন্ধন হয়নি, যাদের বয়স হয়তো দুই-তিন মাসও হয়নি, তারা কিভাবে রাজধানীর রুপায়ন টাওয়ারের মতো বিলাসবহুল ভবনে অফিস ভাড়া নেয়? যেখানে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা ভাড়া গুনতে হয়। কিভাবে তারা পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে? উদ্বোধনী অনুষ্ঠানেই যেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়,এই অর্থ কোথা থেকে আসে?”

রুমিন ফারহানা বলেন, “বিএনপিতে প্রচুর পেশাদার লোক আছে। ব্যবসায়ী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী-সব শ্রেণির মানুষই আমাদের দলে আছেন এবং দলকে সহযোগিতা করেন। কাজেই আমাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলার আগে হাসনাত আবদুল্লাহ ও তার সহকর্মীদের নিজেদের দিকে তাকানো উচিত।”

তিনি আরও বলেন, “একটি নতুন দলের নেতারা যদি হঠাৎ করেই দেড় শতাধিক গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়ান, কিংবা এক সময় ছাত্রাবাসে থাকার পর হঠাৎ করে মাসে লক্ষাধিক টাকার ব্যয়ে জীবন যাপন শুরু করেন,তাহলে প্রশ্ন ওঠে, এই অর্থ কোথা থেকে আসে? কে দেয় এই ডোনেশন? কারা আছে তাদের পেছনে?”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাইক্ষংছড়ি সীমান্তে ৭১ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি। ২৩ জুলাই, বুধবার বিকেলে তাদের ফেরত পাঠানো

ফিলিস্তিনে হত্যার পরেও যেভাবে ইসরায়েলকে ভাই বানালো মুসলিমরাষ্ট্র আরব আমিরাত

অনলাইন ডেস্ক: ইসরাইলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৬ এপ্রিল), আবুধাবিতে এক বৈঠকে হাসিমুখে মুখোমুখি হন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত

এনায়েতপুরে তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬মার্চ)বেতিল বাজারে এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান

রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল