বিএনপি দিল্লির আধিপত্য মেনে ক্ষমতায় এসেছে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার দিল্লির আধিপত্যবাদ মেনে নিয়ে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে ‘অন্ধ আচরণ’ শুরু করেছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অতীতের সরকারগুলো কিছু সময় পর বিতর্কিত কর্মকাণ্ড শুরু করলেও বর্তমান সরকার শপথ নেওয়ার দিন থেকেই তা শুরু করেছে। তার ভাষ্য অনুযায়ী, সরকার শুরু থেকেই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তারা দিল্লির আধিপত্যবাদ মেনে নেওয়ার বার্তা দিচ্ছে। তিনি দাবি করেন, এই সরকার আওয়ামী ফ্যাসিবাদকে কোনো না কোনোভাবে পুনর্বাসনের লক্ষ্যেই ক্ষমতায় এসেছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থানের সরকারকে যথাযথ আইনি মর্যাদা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং এর মাধ্যমে গণঅভ্যুত্থানের বৈধতা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তার মতে, এটাই দেশের রাজনৈতিক সংকটের অন্যতম মূল কারণ।

তিনি আরও বলেন, বর্তমানে জুলাই সনদ, সংশ্লিষ্ট অধ্যাদেশ এবং গণভোটের বিষয়গুলোও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তার মতে, পূর্ববর্তী সরকারের আইনি অবস্থান পরিষ্কারভাবে নির্ধারণ না করায় এসব বিতর্ক সৃষ্টি হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি সরকার আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির প্রভাব মোকাবিলায় ব্যর্থ হওয়ায় রাজনৈতিকভাবে ‘চোরাবালিতে’ পা দিয়েছে। তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মতোই ২০২৪-পরবর্তী পরিস্থিতি সামাল দিতেও একই ধরনের ভুল করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সম্প্রতি স্বাধীনতা পুরস্কার ও ‘অদম্য নারী’ পুরস্কার ঘোষণা করেছে, কিন্তু সেখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত শহীদদের আত্মত্যাগের প্রতি অবমূল্যায়নের শামিল।

বিএনপি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ক্ষমতার মোহে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তিনি সরকারকে দ্রুত পরিস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে, লুটেপুটে খা চোরের বাইচ্চারা: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: অনেকে কাজের তদবিরের জন্য ফোন করেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানিয়েছেন, তার কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানের নামের শুরুতে

ফুঁ দিয়ে আগুন ধরিয়ে দেয়া সাধুবাবাকে খুঁজে পেয়েছে পুলিশ

মানিকগঞ্জ জেলা শহরের আন্ধারমানিক এলাকায় একটি বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট চুরির ঘটনায় প্রতারক সাধুবাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন