বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, জনতার হাতে আটক এসআই লিটন

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছেন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত।

রোববার দুপুরে দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতার হাতে টিএসআই লিটন আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই সময় দারোগা লিটন জনতার কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কৃতকর্মের জন্য ক্ষমা চান।

স্থানীয়রা জানায়, টিএসআই লিটন চন্দ্র দাস আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘসময় সুধারাম থানায় ও জেলা শহরে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করেন। ওয়াজ-মাহফিল বন্ধে নগ্ন হস্তক্ষেপ করেন। এছাড়া তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।

একাধিক বিএনপি নেতা জানান, লিটন দত্ত বিগত ফ্যাসিবাদের দোসর। তার অত্যাচারে বিএনপি নেতারা ঘরে ঘুমাতে পারেননি। বিভিন্ন অজুহাতে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেন।

জানা যায়, রোববার দুপুরে আদালতে তার সাক্ষ্য দিতে আসার খবরে ভুক্তভোগী জনতা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। পরে ভুক্তভোগী লোকজন তাকে আটক করে হেনস্তা করে। খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে সেনাবাহিনী ও সুধারাম থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে তার আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা শুক্রবার ভোরে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এই চুক্তির আওতায় লড়াই সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর বিনিময়ে

দেশের রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন

শহীদ হাদীর স্বরণে বেলকুচিতে জামায়ারের দোয়া ও আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধিন থাকা অবস্থায় গত

শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নেন পুতুল

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ

ইরানে মাশহাদ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মাশহাদ শহরে ভয়াবহ বিস্ফোরণ ও কোম শহরে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছড়িয়ে পরে

১২ কিমি হাঁটেও রক্ষা পেল না শিশু আমির, গুলিতে ঝরল প্রাণ

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার শিশু আমির। ক্ষুধার্ত পরিবারের মুখে সামান্য খাবার তুলে দিতে পায়ে হেঁটে ১২ কিলোমিটার পাড়ি দিয়েছিল সে। হয়তো আশা ছিল, কিছু খাবার