বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৃতি সন্তান ড. ফয়জুল হক। শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে তিনি লেখেন, “আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সঙ্গে বিএনপি থেকে পদত্যাগ করছি। এখন থেকে আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে পথ চলতে চাই।”

দীর্ঘদিন বিএনপি ও ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেন।

তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। তাঁর ভাষায়, “বিএনপি ক্রমেই বামঘেঁষা মতাদর্শে ঝুঁকছে, ইসলামপন্থীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। এ অবস্থান আমার বিশ্বাস ও নীতির সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানিয়ে বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতেও মানবতা, মূল্যবোধ ও ধর্মীয় অধিকার নিয়েই কথা বলব।”

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাঁদের ত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”

পোস্টের শেষাংশে তিনি সকল রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তার পরিবার ও অন্যান্যদের নিয়ে ২০২১ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘অল দ্য

বেলকুচিতে মামার লালসার শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিত দুলাল মন্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে যৌননিগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর রগ কেটে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কর্মীর দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। আহত রায়হান কবীর (৪৫) সিংড়া উপজেলার

এবার যে কারনে বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে পরিচালিত ‘আর্টেমিস চুক্তি’তে স্বাক্ষর করার পর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।’ গত ৮ এপ্রিল, বিশ্বে ৫৪তম দেশ

ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

নিজস্ব প্রতিবেদক: ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনি ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির

আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্যকে ‘ভুয়া’ বললেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট: লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, সাবের হোসেন চৌধুরী সভাপতি আর সোহেলকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত হবে আওয়ামী লীগ। এই পুনর্গঠিত

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন