বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি, তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে। যাতে হাসপাতালের রোগীদের আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব। যাতে কেউ চিকিৎসাবঞ্চিত না হয়।

শনিবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফারমার্স কার্ড দেব। শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভালো চাকরি পায়। চাকরি না করলে নিজেই যেন কর্মসংস্থানের সৃষ্টি করে আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারে।,

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদের গড়ে উঠতে হবে। যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে পারি।

তিনি বলেন, আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমরা নারী, শিক্ষা, বয়স্ক, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা করি। আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, মানবসভ্যতার এক ক্রান্তিলগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে পারি।,

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাজাহান আলী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. ইউনুস আলী।

এর আগে প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বাগবাড়ী শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ চিকিৎসাসেবায় ১৭০ চিকিৎসক, যার মধ্যে ৮০ বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের চিকিৎসা প্রদান করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে ইসলামীর কোন পদ পাচ্ছেন এটিএম আজহার

ঠিকানা ডেস্ক: সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে গত মঙ্গলবার বেকসুর খালাস

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে। তাকে

‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১

পদ্মার পাড়ে নতুন কনটেইনার পোর্ট: সম্ভাবনার স্বপ্ন না ব্যর্থতার পুনরাবৃত্তি?

পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ পানগাঁও অভিজ্ঞতা সামনে রেখেই ৭৫৬ কোটি টাকার প্রকল্প, বিশেষজ্ঞদের শঙ্কা ও সরকারের প্রত্যাশা নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে