বিএনপি ক্ষমতায় কৃষকদের ফারমার্স কার্ড করা হবে: সুলতান সালাউদ্দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামি দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব ধরনের সেবা পাবে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফারমার্স কার্ড একদিকে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এই কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্যে পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলো কেউ উদ্যোগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হল আশা করছি এটি অব্যহত থাকবে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিবে বলে মনে করছে আগামি নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ আশা করছে আগামি দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রাণিক বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, কোন ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।

টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার নবভঙ্গা পার্কে

অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয়

দেশ ছেড়ে পালিয়েছেন সারজিস আলম…সর্বশেষ যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি,“৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সারজিস আলম” শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।