বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় জামায়াত কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।,

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন ফারুক হাওলাদার জানান, ঢাকায় জামায়াতের ঐতিহাসিক সমাবেশে যোগ দেওয়ার পর থেকেই তিনি বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের টার্গেটে ছিলেন। মঙ্গলবার বাউফলে জামায়াতের আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জসিম পঞ্চায়েত ও তার সহযোগীরা তাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে মারধর করেন। আমি অসুস্থ, আমাকে মারিস না বলার পরেও তারা থামেনি বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করার পাশাপাশি অণ্ডকোষে লাথি মারে এবং কালাইয়া এলাকা ছাড়ার হুমকি দেয়।

ফারুকের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী নানা রোগে ভুগছেন। তাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বলা হয় দিনের মধ্যে কালাইয়া ছেড়ে চলে না গেলে মেরে ফেলা হবে।

কালাইয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক তাসনিম আলম বলেন, আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বিএনপির কিছু নেতা আমাদের সাংগঠনিক কাজে বাধা দিচ্ছেন এবং নারীদেরও হুমকি দিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে সাবেক কালাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি জসিম পঞ্চায়েত বলেন, ফারুক আগে আওয়ামী লীগের কর্মী ছিল। আমি তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলাম, কিন্তু সে জামায়াতের রাজনীতি চালিয়ে যাচ্ছিল। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, তবে আমি তাকে মারিনি।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার কথা শুনেছি, তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জামায়াত ইসলামীর বাউফল উপজেলার আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, এ ঘটনায় আমরা মামলা কারার প্রস্তুতি নিচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইমপেরিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে ৬৩ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ৩০ জন আহত

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস

নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে না পারলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না: দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব-এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী