বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম। বাকি ৩ জনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছয়জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের

যাত্রাবাড়ীতে তরুণ প্রকৌশলীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক তরুণ প্রকৌশলী। আজ মঙ্গলবার (২৮

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁতিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক রাবি শিবিরের

রাবি প্রতিনিধি: পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের

১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২১ বারের পিছিয়ে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।