বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।’

আজ সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে দুই দলের গৃহীত সিদ্ধান্তের কথা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এছাড়া ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

আরও বলা হয়েছে, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।

আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসলামী শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নিবো না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবো না। এছাড়া প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া অসুস্থ থাকায় এখনই তফসিল চায় না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ থাকায় এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সাংবাদিকদের তথ্য যাচাই ও ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বাড়াতে ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) নগরীর একটি আভিজাত্য হোটেলে

গাজায় পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজার বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন,

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়

গাজায় ত্রাণকেন্দ্রে গুলি ও বিমান হামলায় নিহত ১১০, শিশুসহ বহু আহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর শনিবারের টানা হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার