বিএনপি-আওয়ামী লীগ নেতা মিলে চাঁদাবাজি , থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দা‌বির অ‌ভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই) ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্তরা হলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।,

ভুক্তভোগী মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী।

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হোসেন সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন তাকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই ব্যবসায়ীকে গালিগালাজ করেন।

এসময় তার চিৎকারে জিয়াউর রহমানসহ কয়েকজন তাকে রক্ষা করেন এবং স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। বুধবার তিনি রৌমারী থানায় অভিযোগ করেন। এ ঘটনার সি‌সিটি‌ভি ফু‌টেজ সংরক্ষণ আছে বলেও জানান ওই ব্যবসায়ী।

এ বিষয়ে অভিযুক্ত বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিবুর রহমান মামুন বলেন, ‌‘হাট-ঘাটটি আমার নামে। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছেন। ঘাটের টোল আদায়ের টাকার জন্য সিটি ব্যাংকে গেলে তিনি আমাদের উল্টো গালিগালাজ কর‌তে থা‌কেন।’

বক্তব্য জানতে বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের ফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়‌নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

কাজিপুরে শিশু ধর্ষণকারীর বিচারের দাবীতে থানার গেটে প্রতিবাদ সমাবেশ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাত বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ধর্ষকের গ্রেপ্তার ও বিচার চাই লেখা প্লাকার্ড

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পথে বেশ কয়েকটি

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন

৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল