বিএনপির ২৭২ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন ঘিরে বিএনপির ঘোষণা করা ২৭২টি মনোনয়নকে কেন্দ্র করে শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে ডাকা বৈঠকে জোটের নেতারা বিএনপির এই সিদ্ধান্তে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া জানান।

বৈঠকে শরিক দলের নেতাদের অভিযোগ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে যেসব দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বরখেলাপ হয়েছে। তাদের দাবি, কোনো আলোচনাই হয়নি, অথচ সব আসনেই বিএনপি নিজেরাই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।,

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, এ পরিস্থিতিতে সামনে কীভাবে এগোবে জোট—এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে আগামী সোমবার, ৮ ডিসেম্বর, এক জরুরি সংবাদ সম্মেলন করবে ১২ দলীয় জোট। সংবাদ সম্মেলনের সময় ও স্থান শনিবার জানানো হবে বলেও তিনি জানান।

বৈঠক শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ বাসার, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম ও ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রেরহামলা চালানোর পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববাজারে

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এবার ছাত্রদল নেতা সাম্য হত্যার

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অন্তর্ভুক্তির প্রস্তাব বিবেচনায় ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের আসরে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার বিষয়ে আলোচনা শুরু করেছে

ইত্যাদি এবার ঝিনাইদহে: বটবৃক্ষের ছায়ায় লোকসংস্কৃতি ও মানবিকতার বার্তা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার, রাত ৮টায়