বিএনপির সিনিয়র নেতার ‘জয় বাংলা’ স্লোগান, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল বাসার ফুল মিয়া তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এর সমালোচনা। এ বিষয়ে আবুল বাসার ফুল মিয়া কালবেলাকে বলেন, আমি ‘জয় বাংলা’ বলে কোনো স্লোগান দেইনি। জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খান্দানের দুশমন। কেন আমি জয় বাংলা বলবো। আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম।

বক্তব্যের শেষের দিকে আমার পাশ থেকে অন্য কেউ জয় বাংলা বলেছিল। হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, আমাদের সিনিয়র নেতারা বক্তব্য দেওয়ার সময় তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা। তিনি বক্তব্য দেওয়ার সময় সংক্ষিপ্ত করতে বলায় তিনি জয় হোক বাংলাদেশ, চিরজীবী হোক এ কথা বলতে গিয়ে ভুলবশত জয়বাংলা বলে ফেলছেন। তবে তিনি তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেনি। মানুষ মাত্রই ভুল। এটি তিনি ইচ্ছাকৃত করেননি বলেও দাবি করেন এই নেতা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ফের চলছে জেন-জি বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার

মাধ্যমিকে প্রায় ১৩ লাখ বইয়ের ঘাটতি, প্রথম দিনে টাঙ্গাইল সোয়া ৫০ লাখ বই বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের ১২টি উপজেলার ২ হাজার ৩৩৩টি প্রাথমিক ও এক হাজার ২১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে ৫০ লাখ ২৪ হাজার ৪২টি

নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, একটি দেশের প্রকৃত ও টেকসই উন্নয়ন তখনই