বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছে ভাতিজা রুহুল আমিন।

সম্প্রতি রুহুল আমিন তার চাচা বিএনপির নেতা মো: রেজাউল করিমের বিরুদ্ধে একটি ভিডিও স্বাক্ষাতকার দেয়। সেই ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শনিবার (১৫ মার্চ) সকালে রুহুল আমিন আরেকটি ভিডিও বার্তায় জানান, পূর্বের সেই ভিডিও স্বাক্ষাতকারটি জোরপূর্বক কিছু লোকের হুমকি-ধামকিতে দেওয়া হয়েছে বলে দাবী করেন। সেই ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ ম্যাধমে প্রচার হলে ১২ মার্চ জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের প্রাথমিক সদস্য পদ ও সকল পদ স্থগিত করেন।

রুহুল আমিন ভিডিও বার্তায় বলেন, ৪/৫দিন আগে আমার রক্তের সর্ম্পকের চাচা মো: রেজউল করিমের আমাদের বাড়ীর জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয়। সেই সুযোগে আমাদের গ্রামের স্থানীয় বিএনপি নেতা আল আমিন ও মিলন সরকার আমাকে ভয়ভীতি ও জিম্ম করে আমার রক্তের চাচার বিরুদ্ধে মিথ্যা একটি বক্তব্য দেওয়ায়।

আমি আমার চাচা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রেজউল করিমের বিরুদ্ধে দেওয়া বক্তব্যটি স্বজ্ঞানে, সুস্থ্য মতে প্রত্যাহার করে নিলাম। সেই সাথে জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট আমার চাচার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকলপদ ফিরিয়ে দেওয়া দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম বলেন, আমার ভাতিজা রুহুল আমিনকে আমাদের ৭নং ওয়ার্ডের কিছু নামধারী নেতাকর্মীরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভীত্তিহীন বক্তব্য সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জেলা বিএনপির নেতাকর্মীদের নিকট পৌঁছে দেয়।

তিনি আরো বলেন, আমি খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় তারা আমার রাজনীতি সুনাম নষ্ট করার জন্য এই ধরণের মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার দীর্ঘ ৪০ বছরের রাজনীতির ক্যারিয়ার নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ১২ মার্চ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিমের বিরুদ্ধে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে দলীয় সিন্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে এর আগে নানা অভিযোগ পাওয়া গেছে। সেই আলোকে তাকে কারণ দশানোর নোটিশও করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, এসিসহ ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নিউ

প্রসিকিউটর সুলতানকে সরাতে দেড় মাস আগে চিঠি দিয়েছিলেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ, নিরাপত্তা প্রহরীকে মারধর, স্ত্রীকে নির্যাতন করাসহ বিভিন্ন অভিযোগে দেড় মাস আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদকে অপসারণের

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ ৮ দেশে

অনলাইন ডেস্ক: ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘অ্যানাউন্সমেন্ট অব ভিক্টরি’ নামে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের পরমাণু স্থাপনায় আঘাতের

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মনির বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা