বিএনপির সমাবেশে বিরিয়ানি নিয়ে সংঘর্ষ, চেয়ার ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ওয়ারুক বাজারে সোনালী ব্যাংক সংলগ্ন সাফিয়া প্লাজার সামনে বিএনপির আয়োজিত সমাবেশে বিরিয়ানি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বাদ আছর শুরু হওয়া এ অনুষ্ঠান এশার নামাজের পর সমাপ্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ উপলক্ষে নির্দিষ্ট সংখ্যক খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছিল। তবে শেষদিকে প্যাকেট শেষ হয়ে গেলে বিরিয়ানি নেওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ

টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের কর নথি জব্দ করলো দুদক

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিকের গত ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি

নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে উদ্ধার ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ৮ ট্রিলিয়ন ডলারের যুদ্ধ খরচে প্রাণ গেল সাড়ে ৯ লাখ মানুষের

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নতুন কিছু নয়। সম্প্রতি এই আগ্রাসন আরও একধাপ বেড়েছে। গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।