বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করেন, এই শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে পৌর বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও প্রত্যক্ষভাবে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারেক রহমানের নির্দেশনায় সম্মিলিতভাবে কাজ করে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সম্পাদক ভিপি শামীম ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক, ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হয়ে উঠেছে প্রথম ও প্রধান প্রতিরক্ষা স্তম্ভ। ইরান-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন কিংবা ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে এই সত্য আরও স্পষ্ট হয়েছে।

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন-এসব বিষয় নিয়ে দলের

বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী-চলতি মাসজুড়ে যেমন থাকবে দেশের আবহাওয়া

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজ বুধবারও (২ এপ্রিল) দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

স্মৃতিভ্রষ্ট এক যুবক কামারখন্দ হাসপাতালে, পরিচয় মিলছে না

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এক অজ্ঞাতপরিচয় যুবক। আনুমানিক ২৫ বছর বয়সী এই যুবক স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ায় নিজের নাম, ঠিকানা কিংবা