বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে রবিবার (১৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।

পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণাদাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি মাটি ফেটে কিম্বা আকাশ থেকে হঠাৎ নেমে আসেনি, শত আন্দোলন সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অতীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিঃশেষ করার জন্য অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, বিপ্লবী জনতা ধৈর্য ধারণ করেছে, তারা জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনগণ সদাজাগ্রত।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। এরইমধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মীর বোঝা, বার্ষিক ক্ষতি দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মীদের কারণে প্রতিবছর প্রায় দেড় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে

ইরানের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরাইল

ডেস্ক রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আবাসিক ভবনগুলোর ওপর এ হামলা

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত

মসজিদ নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘাত-বাড়িঘর ভাঙচুর, এবার ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় ঘটে যাচ্ছে সংঘাত ও সংঘর্ষ। সবশেষ শনিবার (২৬ জুলাই) এক আহত ব্যক্তির মৃত্যুর খবরে কয়েকটি

ইসি কর্মকর্তাদের বিদেশ সফরের হিড়িক: রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নামে নির্বাচন কমিশনে (ইসি) বিদেশ সফরের হিড়িক পড়েছে। কমিশনাররা যাচ্ছেন ভোটার কার্যক্রম উদ্বোধন ও তদারকিতে, আর কর্মকর্তারা