বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, বিজেপি অফিস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জেলা কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলের পিছনের অংশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এ সময় বিএনপির মিছিলে থাকা একটি অংশ উত্তেজিত হয়ে শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। প্রায় আধাঘণ্টা ব্যাপী নতুন বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে।,

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন অভিযোগ করে বলেন, গত ২৪ ডিসেম্বর সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাতকে বিজেপির লোকজন এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন। সেই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে বিজেপির অফিস থেকে মিছিল লক্ষ্য করে বোমা হামলা করা হয়। এ ঘটনায় দলের উত্তেজিত নেতাকর্মীরা তাদের প্রতিহত করে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ জানান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফের নেতৃত্বে খন্দকার আল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা নিজেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। সে সময় অফিস তালাবদ্ধ ছিল। সেখানে কোনো নেতাকর্মী কেউ ছিল না। পরিকল্পিতভাবে তারা নিজেরা এসে ন্যাক্কারজনকভাবে অফিস গেটের তালা ভেঙে ভিতরে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটনায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিএনপির একটি মিছিল নতুন বাজার দিয়ে যাওয়ার সময় বিজেপির অফিসের সামনে আন্দালিব রহমানের লিফলেট ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে দেয়। এ সময় অফিসের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাদের প্রতিরোধ করায় তেমন কোনো ক্ষতি হয়নি। তবে মিছিলে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। তবে বিজেপি অফিসের কি ক্ষয়ক্ষতি তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, মিছিলে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হয়েছে কি না তদন্ত করে নির্বাচন কমিশনকে জানানো হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেরানীগঞ্জে হত্যা মামলা ভুয়া প্রমাণিত, শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ নামের এক কিশোরকে হত্যা দেখিয়ে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ

এনায়েতপুরে যুবনেতা মির্জা আব্দুল জব্বার বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এনায়েতপুরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মির্জা আব্দুল বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার বিকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে

বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পৌর ৮ নং ওয়ার্ড শেরনগর গ্রামে দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর

নির্দেশনা আসলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ

সিরাজগঞ্জ কাটাখালিতে পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি)

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক: কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই