বিএনপির দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

লুৎফর রহমান তাড়াশ: ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে।

রোববার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা আলীম মাদ্রাসা চত্বরে এ ঘটনাটি ঘটে।

পরে তাড়াশ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

গোনতা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি আব্দুর রহিমকে এডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তাদের নিকটতম এক আত্মীয় নিয়ে কমিটি করেন।

কিন্তু তালম ইউনিয়ন বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে ওই কমিটিতে রাখা হয়নি। অথচ মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম রোববার এডহক কমিটির পরিচিতি সভার আয়োজন করেন। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তালম ইউনিয়ন বিএনপি‘র প্রায় শতাধীক নেতা কর্মী মাদ্রাসা চত্বরে উপস্থিত হন। পাশাপাশি এডহক কমিটির সভাপতি আব্দুর রহিমের অনুসারী ও কমিটিতে স্থান না পাওয়াদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দুই পক্ষকে ওই স্থান ত্যাগ করতে বলেন। এতে নির্ধারীত গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে যায়।

এ প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে এডহক কমিটিতে না রাখায় এমন ঘটনা ঘটেছে।

আর গোনতা আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি এবং মাদ্রসার এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপি‘র একটি পক্ষ কমিটি নিয়ে বিতন্ডায় জড়ালে পুলিশ এসে পরিচিতি সভাটি আপাতত বন্ধ করার কথা বলেন। তখন পরিচিতি সভাটি বন্ধ করা হয়।

এ বিষযে তাড়াশ ইউএনও মো. নুরুল ইসলাম বলেন, মাদ্রসার এডহক কমিটি গঠনে মাদ্রাসার অধ্যক্ষ আমার কাছ থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন নিয়েছেন।এর পর কি হয়েছে আমি জানি না

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে, সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজের কাছে রোববার (২৩ মার্চ) সকালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা দেওয়ার পর, রাশিয়া বিষয়টি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার