বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন।

রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের বানাইল বাজারে দলের দুই পক্ষের অন্তত ১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আবুল হাসান রতন বল্লমের আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. সোহেল মিয়া। তিনি জানান, উভয়পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটন বলেন, ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কথা বলেই তিনি সংযোগটি কেটে দেন। ওই সময় রতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছিল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, জেলা কমিটির পক্ষ থেকে হত্যার তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।, বুধবার সকাল

শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নেন পুতুল

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন।

কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে থানায় আগুন

অনলাইন ডেস্ক; কেনিয়ার পশ্চিমাঞ্চলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চরমে পৌঁছে একটি থানায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩ জুলাই) হাজার হাজার মানুষ নিহত শিক্ষক আলবার্ট ওজোয়াংয়ের

প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাবনা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে জালিয়াতি 

পাবনা প্রতিনিধি: পাবনা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে দীর্ঘ ২১ বছর ধরে পাঠদান চালিয়ে